লোড হচ্ছে...
আজঃ 25 August 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ছাত্রদল নেতা আফসানের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন। সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার। চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার। আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা। ব্রাহ্মণবাড়িয়ায় গণপূর্তের ২ কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতি ও ঘুষের অভিযোগ। ২৪ ঘণ্টায় ১৩৫ টন বর্জ্য অপসারণ: চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি।

গাইবান্ধায় পুলিশ সুপার ও ওসিসহ তিনজনের বিরুদ্ধে মামলা।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

‎গাইবান্ধা প্রতিনিধি: মোঃ মাহমুদুল হাবিব রিপন,
‎গাইবান্ধায় পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা ও সদর থানার ওসি শাহিনুর ইসলামের বিরুদ্ধে সাব-ইন্সপেক্টর (এসআই) মনিরুজ্জামানের স্ত্রী কাজলী খাতুন আদালতে মামলা দায়ের করেছেন। বুধবার (২২ অক্টোবর) বিকেলে গাইবান্ধা সদর আমলী আদালতে মামলাটি দাখিল করা হয়।
‎বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বাদীপক্ষের আইনজীবী জান্নাতি ফেরদৌসী লাবনী বিষয়টি নিশ্চিত করেন।

‎মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের মার্চ মাসে ফেসবুকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে তারেকুজ্জামান তুহিন মৌখিকভাবে এসআই মনিরুজ্জামানের বিরুদ্ধে মন্তব্য করেন। পরে ২৫ মার্চ বিকেলে পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা সদর থানার ওসি শাহিনুর ইসলামের মাধ্যমে এসআই মনিরুজ্জামানকে থানায় ডেকে পাঠান।
‎সেসময় মনিরুজ্জামানের ব্যক্তিগত মোবাইল ফোন ও থানায় থাকা তার ল্যাপটপ পরীক্ষা করা হয়। পরে পুলিশ সুপার উভয় ডিভাইস নিজের জিম্মায় রেখে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলায় আরও বলা হয়, ঘটনাটি বাইরে প্রকাশ করলে চাকরিচ্যুত করা ও হত্যার হুমকি দেওয়া হয়।

‎পরে এসআই মনিরুজ্জামানকে রাজশাহী রেঞ্জের জয়পুরহাট জেলার কালাই থানায় বদলি করা হয়। মামলার পরদিন বৃহস্পতিবার তাকে কালাই থানা থেকে জয়পুরহাট পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

‎বাদীপক্ষের আইনজীবী জান্নাতি ফেরদৌসী লাবনী জানান, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দিয়েছে।
‎এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি আমাদের এসপি স্যারের কাছে জানতে পারবেন। এরপর তিনি ফোন সংযোগ কেটে দেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2