লোড হচ্ছে...
আজঃ 22 October 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
এডিএন টেলিকমের পর্ষদ সভা ২৭ অক্টোবর এসিআই ফরমুলেশনের বোর্ড সভার তারিখ ঘোষণা ইউসিবির বোর্ড সভার তারিখ ঘোষণা ২৭ অক্টোবর সোনারগাঁও টেক্সটাইলসের বোর্ড সভা সিলভা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর রানার অটোমোবাইলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা টেকনো ড্রাগসের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ অক্টোবর বার্জার পেইন্টসের পর্ষদ সভা ২৮ অক্টোবর মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্যাংক এশিয়ার পর্ষদ সভার তারিখ ঘোষণা বোর্ড সভার তারিখ জানিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ বিজিআইসির তৃতীয় প্রান্তিক প্রকাশ Price Sensitive Information (Q3): Bangladesh General Insurance Company PLC. কাঠালিয়ায় মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ২০ হাজার মিটার জাল ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার আসামি বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার ভুল সংশোধন আইসিবি ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জয়নাল আবদীন জয় গ্রেফতার ও জামিনে মুক্ত

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

প্রতিবেদন: মোঃ আজহারুল ইসলাম, লালমাই প্রতিনিধি

লালমাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি ও তরুণ সাংবাদিক জয়নাল আবদীন জয়কে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত ৩ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার দিবাগত রাতে কুমিল্লা জেলা ডিবি পুলিশ তাকে নিজ বাড়ি লালমাই উপজেলার পাইকপাড়া পন্ডিত বাড়ি থেকে আটক করে। এ ঘটনার পরপরই লালমাই প্রেসক্লাবসহ সাংবাদিক সমাজে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।

সাংবাদিক মহল অভিযোগ করে, একটি প্রভাবশালী মহল তার পেশাগত দায়িত্ব পালনে বাধা দিতে পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে লালমাই প্রেসক্লাবের সভাপতি ও সদস্যবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সাংবাদিক জয়নাল আবদীন জয়ের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

পরবর্তীতে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতে জামিন আবেদন করলে কুমিল্লা জেলা আদালত সাংবাদিক জয়নাল আবদীন জয়কে জামিনে মুক্তি প্রদান করেন।

এদিকে, তার মুক্তিতে লালমাই প্রেসক্লাব পরিবারসহ বিভিন্ন মহল স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছে। তারা সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত স্বাধীনতা ও সত্য প্রকাশের অধিকারের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2