লোড হচ্ছে...
আজঃ 24 August 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ছাত্রদল নেতা আফসানের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন। সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার। চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার। আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা। ব্রাহ্মণবাড়িয়ায় গণপূর্তের ২ কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতি ও ঘুষের অভিযোগ। ২৪ ঘণ্টায় ১৩৫ টন বর্জ্য অপসারণ: চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি।

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে তৌহিদী জনতার বিশাল বিক্ষোভ।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

(ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধিঃ শেখ সাদী সুমন,


ব্রাহ্মণবাড়িয়া: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর শানে চরম অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর। অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ শুক্রবার জুমার নামাজের পর রাজপথে নেমে আসে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ।

নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি নাসিরনগর কলেজ মোড় থেকে শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় অংশগ্রহণকারীদের গগনবিদারী শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। পরে মিছিলটি পুনরায় কলেজ মোড়ের ইমরান চত্বরে এসে এক বিশাল প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন প্রখ্যাত আলেম মাওলানা হুসাইন আহমদ নুরপুরী এবং সঞ্চালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।

সমাবেশে প্রধান বক্তা ও সংগঠনের উপদেষ্টা মুফতি আব্দুল্লাহ বিন সাঈদ প্রশাসনের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "বাংলার মাটিতে রাসুলের (সা.) অপমান কোনোভাবেই সহ্য করা হবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে যারা বিষোদ্গার করছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় তৌহিদী জনতা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।"

বক্তারা আরও বলেন, ঈমানের প্রশ্নে কোনো আপস নেই। অপরাধীকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখাতে না পারে।

সমাবেশে এলাকার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সতর্ক নজরদারি বজায় রাখা হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2