লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ায় আকাশপথে চরম অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এর সরাসরি নেতিবাচক প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানবন্দর সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের এয়ারফিল্ড ও ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন (এফআইআর) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের নির্ধারিত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।

বাতিল হওয়া বহির্গমন ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—
বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট বিজি-১৪৭ (ঢাকা–চট্টগ্রাম–দুবাই), যার চট্টগ্রাম থেকে সম্ভাব্য ছাড়ার সময় ছিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট।
একই সংস্থার ফ্লাইট বিজি-১৫১ (ঢাকা–চট্টগ্রাম–শারজাহ), যার ছাড়ার কথা ছিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

ইউএস-বাংলা এয়ারলাইনস এর ফ্লাইট বিএস-৩৩৩ (ঢাকা–চট্টগ্রাম–দোহা), যার নির্ধারিত সময় ছিল সন্ধ্যা ৫টা ২৫ মিনিট।

এদিকে আগমনী ফ্লাইটগুলোর মধ্যেও বাতিল হয়েছে, এয়ার আরাবিয়া এর ফ্লাইট জি৯-৫২০ (শারজাহ–চট্টগ্রাম), ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস-৩৪৪ (দুবাই–চট্টগ্রাম), সালাম এয়ার এর ফ্লাইট অভি-৪০৩ (মাস্কাট–চট্টগ্রাম)।

সংশ্লিষ্ট দেশগুলো থেকে এসব ফ্লাইট নির্ধারিত সময়ে ছেড়ে আসতে পারেনি।

তবে ব্যতিক্রম হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১২২ (মাস্কাট–চট্টগ্রাম–ঢাকা) ওমানের মাস্কাট থেকে বিকাল ৫টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে এসেছে বলে জানা গেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, “আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলেও অভ্যন্তরীণ রুটের ফ্লাইটসমূহ চালু রাখতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং নতুন নির্দেশনা পাওয়া গেলে পরবর্তী আপডেট জানানো হবে।”

তিনি আরও বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে যাত্রীদের ভোগান্তি এড়াতে ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্স অথবা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2