লোড হচ্ছে...
আজঃ 22 October 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
এডিএন টেলিকমের পর্ষদ সভা ২৭ অক্টোবর এসিআই ফরমুলেশনের বোর্ড সভার তারিখ ঘোষণা ইউসিবির বোর্ড সভার তারিখ ঘোষণা ২৭ অক্টোবর সোনারগাঁও টেক্সটাইলসের বোর্ড সভা সিলভা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর রানার অটোমোবাইলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা টেকনো ড্রাগসের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ অক্টোবর বার্জার পেইন্টসের পর্ষদ সভা ২৮ অক্টোবর মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্যাংক এশিয়ার পর্ষদ সভার তারিখ ঘোষণা বোর্ড সভার তারিখ জানিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ বিজিআইসির তৃতীয় প্রান্তিক প্রকাশ Price Sensitive Information (Q3): Bangladesh General Insurance Company PLC. কাঠালিয়ায় মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ২০ হাজার মিটার জাল ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার আসামি বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার ভুল সংশোধন আইসিবি ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

নিহত পুলিশ সদস্যের পরিবারকে আইজিপির পূজা উপহার

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

​ঝালকাঠি প্রতিনিধি 

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী প্রয়াত কনস্টেবল বিশ্বনাথ হালদারের পরিবারের হাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) প্রদত্ত শুভেচ্ছা উপহারসামগ্রী তুলে দেওয়া হয়েছে।

​আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ঝালকাঠি জেলা পুলিশ সুপার কার্যালয়ে বিশ্বনাথ হালদারের স্বজনদের হাতে এই উপহারসামগ্রী তুলে দেন জেলার পুলিশ সুপার মেরিন সুলতানা।

​জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২০২৫ সালে পেশাগত দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গ করেন পুলিশ সদস্য কনস্টেবল বিশ্বনাথ হালদার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রয়াত সদস্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা ও আন্তরিকতার প্রকাশ হিসেবে আইজিপির পক্ষ থেকে এই বিশেষ শুভেচ্ছা উপহার পাঠানো হয়।

​উপহার বিতরণকালে পুলিশ সুপার মেরিন সুলতানা প্রয়াত কনস্টেবল বিশ্বনাথ হালদারের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। তিনি পরিবারটির প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে জানান, জেলা পুলিশ সর্বদা তাঁদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও যেকোনো সহায়তায় পাশে থাকবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2