লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপ ও তাদের মিত্রদেশের জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

এনামুল হক রাশেদীঃ

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ Strait of Hormuz (হরমুজ প্রণালি) আংশিকভাবে বন্ধ ঘোষণা করেছে 'ইসলামিক রেভ্যুলিউশনারী গার্ড কর্প্স' (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ এবং তাদের মিত্র দেশগুলোর জাহাজের জন্য এই নৌপথে চলাচল বন্ধ থাকবে।

৫ মার্চ(বৃহস্পতিবার) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর বরাতে আইআরজিসি জানায়, আন্তর্জাতিক আইন এবং যুদ্ধকালীন পরিস্থিতির আলোকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের অধিকার ইরানের রয়েছে।

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ‘আগেই ঘোষণা করা হয়েছিল, আন্তর্জাতিক আইন ও যুদ্ধকালীন বিধান অনুযায়ী ইসলামি প্রজাতন্ত্র ইরান 'স্ট্রেইট অফ হরমুজ'-এ নৌচলাচল নিয়ন্ত্রণের অধিকার রাখে।’ সংস্থাটি আরও সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ এবং তাদের সমর্থক দেশগুলোর কোনো জাহাজ ওই এলাকায় দেখা গেলে সেগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।

যুদ্ধ পরিস্থিতির প্রভাবঃ

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকেই অঞ্চলজুড়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অনেকটাই কমে গেছে বলে আন্তর্জাতিক শিপিং সূত্র জানিয়েছে। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। তেলের আন্তর্জাতিক মানদণ্ড 'ব্রেন্ট ক্রুড অয়েল'-এর দাম দ্রুত বাড়তে শুরু করেছে এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ পথঃ

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটগুলোর একটি 'স্ট্রেইট অফ হরমুজ' মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ— সৌদি আরব, ইরাক, কুয়েত, ইউনাইটেড আরব আমিরাত এবং কাতার থেকে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত গ্যাস এই প্রণালি দিয়ে বিশ্ববাজারে রপ্তানি হয়।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, প্রতিদিন বিশ্বে পরিবাহিত সমুদ্রপথের মোট তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালির মাধ্যমে পরিবহন করা হয়। ফলে এখানে সামান্য উত্তেজনাও বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

আন্তর্জাতিক উদ্বেগঃ

পরিস্থিতির কারণে আন্তর্জাতিক শিপিং কোম্পানি ও জ্বালানি বাজারে উদ্বেগ বাড়ছে। অনেক জাহাজ মালিক বিকল্প রুট খোঁজার চেষ্টা করছে, যদিও বাস্তবে হরমুজ প্রণালির কার্যকর বিকল্প খুবই সীমিত।
বিশ্লেষকদের মতে, যদি এই নৌপথে উত্তেজনা আরও বৃদ্ধি পায় বা পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়তে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2