লোড হচ্ছে...
আজঃ 22 October 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
এডিএন টেলিকমের পর্ষদ সভা ২৭ অক্টোবর এসিআই ফরমুলেশনের বোর্ড সভার তারিখ ঘোষণা ইউসিবির বোর্ড সভার তারিখ ঘোষণা ২৭ অক্টোবর সোনারগাঁও টেক্সটাইলসের বোর্ড সভা সিলভা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর রানার অটোমোবাইলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা টেকনো ড্রাগসের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ অক্টোবর বার্জার পেইন্টসের পর্ষদ সভা ২৮ অক্টোবর মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্যাংক এশিয়ার পর্ষদ সভার তারিখ ঘোষণা বোর্ড সভার তারিখ জানিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ বিজিআইসির তৃতীয় প্রান্তিক প্রকাশ Price Sensitive Information (Q3): Bangladesh General Insurance Company PLC. কাঠালিয়ায় মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ২০ হাজার মিটার জাল ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার আসামি বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার ভুল সংশোধন আইসিবি ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

৬০ জন মৎসজীবির মাঝে বকনা বাছুর বিতরন করলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

গোপালগঞ্জ প্রতিনিধি : মোঃ সাইফুর রশিদ চৌধুরী 

২০২৫-২৬ অর্থ বছরে মৎস অধিদপ্তরাধীন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) মৎস অধিদপ্তর, গোপালগঞ্জ কর্তৃক সরবরাহকৃত বিকল্প আয়বর্ধনমুলক উপকরন সহায়তা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ সদর উপজেলার ৬০ জন দরিদ্র নিবন্ধিত মৎসজীবিদের মাঝে বকনা বাছুর বিতরন করা হয়েছে আজ বুধবার । গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা.কেএম বাবর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বকনা বাছুরগুলি বিতরন করেন। 

এসময় সেখানে উপস্থিত ছিলেন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর প্রকল্প পরিচালক মো: খালিদুজ্জামান,জেলা মৎস কর্মকর্তা কামরুল ইসলাম,গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনিসুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাফরোজা আক্তার, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেনিন, জেলা বিএনপি নেতা মাহবুব আলী সোহেল,জিয়াউল কবীর বিপ্লব,সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ফজলুল কবীর দারা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিকাইল হোসেন, জেলা মৎস বিভাগের ফার্ম ম্যানেজার তানজিলা আক্তার প্রমুখ। 

এর আগে জেলা মৎস অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা.কেএম বাবর বলেন,আপনাদের মাঝে যে গরুগুলি বিতরণ করা হচ্ছে সেগুলি যত্ন করে পালন করবেন। তাতে আপনারা লাভবান হবেন। প্রান্তিক জনগোষ্ঠী যাতে সরকারি সহায়তা পায় সেটি আমাদের নিশ্চিত করতে হবে।

আলোচনা সভায় সদর উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা দেবলা চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর পিডি মো: খালিদুজ্জামান,জেলা মৎস বিষয়ক কর্মকর্তা মো: কামরুল ইসলাম,সদর উপজেলা পশু হাসপাতালের ভিএস প্রিয়াঙ্কা রানী মোদক প্রমুখ।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2