লোড হচ্ছে...
আজঃ 22 October 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
এডিএন টেলিকমের পর্ষদ সভা ২৭ অক্টোবর এসিআই ফরমুলেশনের বোর্ড সভার তারিখ ঘোষণা ইউসিবির বোর্ড সভার তারিখ ঘোষণা ২৭ অক্টোবর সোনারগাঁও টেক্সটাইলসের বোর্ড সভা সিলভা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর রানার অটোমোবাইলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা টেকনো ড্রাগসের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ অক্টোবর বার্জার পেইন্টসের পর্ষদ সভা ২৮ অক্টোবর মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্যাংক এশিয়ার পর্ষদ সভার তারিখ ঘোষণা বোর্ড সভার তারিখ জানিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ বিজিআইসির তৃতীয় প্রান্তিক প্রকাশ Price Sensitive Information (Q3): Bangladesh General Insurance Company PLC. কাঠালিয়ায় মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ২০ হাজার মিটার জাল ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার আসামি বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার ভুল সংশোধন আইসিবি ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

বান্দরবানে শুরু হলো অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

বান্দরবান প্রতিনিধিঃ দীপংকর মল্লিক,

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের কর্ণফুলী জোনের খেলার শুভ উদ্বোধন করা হয়েছে বান্দরবানে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বান্দরবান জেলা স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ)-এর আহ্বায়ক ও বান্দরবান পৌর বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা, আরো উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ ক্রীড়াপ্রেমী ভক্তবৃন্দ।

অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া সংগঠক, ফুটবলপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিতি পুরো মাঠ জুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি করেছে। খেলায় বক্তারা জানান, তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং দেশের ফুটবলের ভবিষ্যৎ শক্তিশালী করতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনের পর প্রতিযোগিতার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। কর্ণফুলী জোনের বিভিন্ন জেলার অনূর্ধ্ব-১৭ দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2