লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

পটিয়ায় লবণ মিল শ্রমিকের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, কারখানা বন্ধ।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রামঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলার ইন্দ্রপুল এলাকায় লবণ মিল শ্রমিকদের প্রায় তিন কোটি টাকা নিয়ে সমিতির ক্যাশিয়ার মো. শামীম উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে শ্রমিকরা কর্মবিরতি পালন করায় এলাকার প্রায় ৪০টি লবণ মিল কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে বেলা ২টার দিকে পটিয়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইন্দ্রপুল লবণ শিল্প এলাকার প্রায় ৪০টি কারখানায় লবণ ক্রাশিং (প্রক্রিয়াজাত) কার্যক্রম বন্ধ রয়েছে। তবে কারখানাগুলো পুনরায় চালু করতে মালিক, শ্রমিক ও পুলিশের পক্ষ থেকে যৌথভাবে চেষ্টা চালানো হচ্ছে।

জানা গেছে, পটিয়ার ইন্দ্রপুল লবণ শিল্প এলাকায় প্রায় ৪০টি লবণ মিল রয়েছে। এসব কারখানায় কাঁচা লবণ সংগ্রহ করে প্রক্রিয়াজাত করার পর বাজারজাত করা হয়। এখানে প্রায় ১২০০ শ্রমিক কাজ করেন। শ্রমিকদের কল্যাণে একটি সমিতি রয়েছে, যার সদস্যদের কাছ থেকে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ টাকা সংগ্রহ করে একটি ব্যাংকে জমা রাখা হয়।

সমিতির নিয়ম অনুযায়ী প্রতি বছর ২০ রমজানে ওই টাকা সদস্যদের মধ্যে বিতরণ করা হয়। অভিযোগ রয়েছে, চলতি বছর কিছু সদস্যকে অল্প কিছু টাকা দেওয়ার পর সমিতির ক্যাশিয়ার মো. শামীম প্রায় তিন কোটি টাকা নিয়ে আত্মগোপনে চলে যান।

পটিয়া লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুজ হক আল্লাই বলেন, শ্রমিক সমিতির ক্যাশিয়ার টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার ঘটনায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ কারণে তারা কাজে যোগ দেয়নি এবং সকাল থেকে কারখানাগুলো বন্ধ রয়েছে।

 বিষয়টি সমাধানে মালিক, শ্রমিক ও পুলিশের সঙ্গে বৈঠক চলছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, শ্রমিকদের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও হওয়ার ঘটনায় শ্রমিকরা কাজে যোগ দেয়নি, যার কারণে কারখানা বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2