লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

মুকসুদপুরে বিষ দিয়ে জমির ধান পোড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ আহত ২০

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

আর.টি.হাসানঃ উপজেলা প্রতিনিধি
মুকসুদপুর, গোপালগঞ্জ।

গোপালগঞ্জের মুকসুদপুরে বিষ দিয়ে জমির ধান পোড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছে। 

রবিবার ( ১০ আগষ্ট) সকালে  উপজেলার বাটিকামারী ইউনিয়নের পশ্চিম বাহাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে স্থানয়ীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

এ ঘটনায় সহিদ সরদার, ইকলাছ সরদার, বাদল সরদার গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও আকমাল সরদার ছবর সরদার, সামিউল সরদার, রুস্তম শেখ, ওজি বেগম ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কায়সার মাতুব্বর, আক্কাস সরদার, সারমিন আক্তার, বাকি শেখ, সাজেদা আক্তার, রিনা বেগম গুরুতর আহত হয়ে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 

আহত সহিদ সরদার জানান, আমার জমির আগাছা পরিষ্কার করতে বিষ দিলে প্রতিপক্ষ আক্কাস সরদারের কয়েক গোছা ধানের ক্ষতি হয়। আমি তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়ে তাদের সাথে কথা বলে বাড়িতে চলে আসি। এরপরে তাদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে, আমাদের লোকজনকে গুরুতর আহত করে। 

আহত আক্কাস  সরদার জানান, প্রতিপক্ষ সহিদ সরদার পূর্ব শত্রুতার জের ধরে আমার  প্রায় এক বিঘা জমির ধান বিষ দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমি তার প্রতিবাদ করলে তার লোকজন আমাদের উপর আক্রমণ করে আহত করেছে। 

মুকসুদপুর থানার এস আই অনক কুমার সাহা জানান, বাটিকামারী ইউনিয়নের পশ্চিম বাহাড়া গ্রামে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাই। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এই ঘটনায় কয়েকজন আহতের খবর পেয়েছি৷  থানায় লিখিত অভিযোগ দায়ের হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2