লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে বিশ্বাস দুদুর

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

জামায়াত অলরেডি তাদের প্রার্থিতা ঘোষণা করেছে নির্বাচনী প্রচারণায় অন্যান্য দলের চেয়ে তারা কিছুটা এগিয়ে আছে। সেইজন্যে তারা নির্বাচনে যাবে না এটা বলা ঠিক হবে না মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন,আমি বিশ্বাস করি নির্বাচনের দিন তারিখ ঘোষণা হলে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে।

বুধবার ১ অক্টোবর রংপুরের সৈয়দপুর কেন্দ্রীয় পূজা মন্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

দুদু বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধের প্রতি বিশ্বাসী। সকল ধর্মের প্রতি ভালোবাসা রয়েছে। বিএনপির রাজনীতি আমরা সবাই বাঙ্গালী বাংলাদেশ জাতীয়তাবাদি।আলাদা আলাদা ভাবে কিছু দেখার নাই। আমরা সবাই বাংলাদেশী। পার্বত্য অঞ্চলে যারা আছেন, তাদের একটা ধর্ম আছে। মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বাংলাদেশী। এই রাজনীতিটা সামনে রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন। সেটা এগিয়ে নিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই রাজনীতিটা ধারণ করে গত ১৬-১৭ বছর আমাদের নেতা তারেক রহমান জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বৈরাচারের পতন ঘটিয়েছেন।

তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে যেসব ভাইবোন ও আমাদের সন্তানরা, ছাত্র-ছাত্রীরা জীবন দিয়েছেন তারা এখন আমাদের মাঝে নাই, কিন্তু আমাদের হৃদয়ে আছে। সৃষ্টিকর্তা যেন তাদেরকে বেহেস্ত নসিব করেন। 

সাবেক এই সংসদ সদস্য বলেন, দেশে যাতে গণতন্ত্র ফিরে না আসে তার জন্য নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। যারা বাংলাদেশ  স্বৈরাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল তারা পালিয়েছে বটে কিন্তু বসে আছে এটা বলা যাবে না। তাই যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছে আগামী দিন সহজ হবে না। স্বৈরাচারীর পতন হয়েছে বলে ঘরে বসে থাকলে হবে না। ঘরে ঘরে যেতে হবে কারণ আমাদের প্রতিদ্বন্দ্বী অন্যান্য রাজনৈতিক দল বা গুষ্টি কাজ করছে তারা একটা বিভ্রান্তি ছড়াতেও পারে। সেই বিভ্রান্তি রুখে দেওয়ার জন্য প্রতিটি ঘরে ঘরে যেতে হবে যাতে জাতীয়তাবাদী সরকার গঠন করতে পারে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে সামনে এগিয়ে নিতে পারি তার জন্য কাজ করতে হবে।

সনাতন ধর্মাবলম্বী ও পূজা মন্ডপ কর্মকর্তাদের উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আজকের দিনটাই শেষ নয় যে কোন সময় যদি কোন ঘটনা দেখেন তাহলে সাথে সাথে বিএনপি নেতাকর্মী ও প্রশাসনকে জানাবেন। প্রশাসন ও বিএনপি দেশের শান্তি প্রতিষ্ঠা সন্ত্রাস রুখার জন্য ঐক্যবদ্ধ আছে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা দেশে গণহত্যা চালিয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে। বিচার ছাড়া গণহত্যাকারীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।

তিনি আরো বলেন, জামায়াত অলরেডি তাদের প্রার্থিতা ঘোষণা করেছে নির্বাচনী প্রচারণায় অন্যান্য দলের চেয়ে তারা কিছুটা এগিয়ে আছে। সেইজন্যে তারা নির্বাচনে যাবে না এটা বলা ঠিক হবে না। যারা পি আর চাচ্ছে তারা নির্বাচন করে যদি ক্ষমতায় যেতে পারে তাহলে তারা পিআর প্রতিষ্ঠা করবে। পিআর তো বিএনপি'র দায়িত্বে বা কাধে না । আমরা ৩১ দফার ভিত্তিতে নির্বাচন করব। যেকোনো দল তাদের রাজনৈতিক কর্মসূচি করতে পারে সেটা পিআর নিয়ে হোক আর অন্য কিছু নিয়ে হোক। তবে আমি বিশ্বাস করি নির্বাচনের দিন তারিখ ঘোষণা হলে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। এ সময় জেলা বিএনপি'র আহবায়ক ও সদস্য সচিবসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2