লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

গবাদিপশুর তড়কা (এনথ্রাক্স) সংক্রমণ রোধে সতর্কতা জারি

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

‎গাইবান্ধায় প্রাণিসম্পদ দপ্তরের প্রচারণা : অসুস্থ পশু-পাখি জবাই থেকে বিরত থাকি, নিজেকে সুস্থ রাখি
‎গাইবান্ধা প্রতিনিধি: মোঃ মাহমুদুল হাবিব রিপন,
‎গাইবান্ধা জেলায় গবাদিপশুর সংক্রামক রোগ এনথ্রাক্স (তড়কা) প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, গাইবান্ধা সদর। রোগটির বিস্তার ঠেকাতে দপ্তরের পক্ষ থেকে পশুপালক ও সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
‎প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, এনথ্রাক্স গবাদিপশুর এক ভয়াবহ সংক্রামক রোগ যা মানুষেও সংক্রমিত হতে পারে। আক্রান্ত পশুর জ্বর, শ্বাসকষ্ট, শরীর কাঁপুনি ও লোম খাড়া হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা যায়। চিকিৎসা না পেলে সাধারণত ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পশুটি মারা যায়। মৃত্যুর পর পশুর দেহ ফেঁপে ওঠে এবং নাক, মুখ, কান, মলদ্বার ও যোনিপথ দিয়ে আলকাতরার মতো রক্ত বের হয় যা এনথ্রাক্সের স্পষ্ট লক্ষণ।

‎প্রাণিসম্পদ দপ্তরের করণীয় নির্দেশনা:

‎এনথ্রাক্সের লক্ষণ দেখা দিলে অবিলম্বে স্থানীয় প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করতে হবে।
‎অসুস্থ পশুকে সুস্থ পশুর কাছ থেকে আলাদা রাখতে হবে। কোন অবস্থাতেই অসুস্থ পশু জবাই, কাটা-ছেঁড়া বা খাওয়া যাবে না।
মৃত পশুর দেহের সব ছিদ্র কাপড় বা তুলা দিয়ে বন্ধ করতে হবে। মৃত পশু উঁচু স্থানে অন্তত ৬ হাত গভীর গর্ত করে চুন ছিটিয়ে পুঁতে ফেলতে হবে; কখনোই পানিতে ফেলা যাবে না। আক্রান্ত পশুর মল, মূত্র, রক্ত ও বিছানাপত্র পুড়িয়ে ফেলতে হবে বা একই গর্তে পুঁতে ফেলতে হবে।

আক্রান্ত স্থান ব্লিচিং পাউডার বা অন্য জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে।
‎সুস্থ গবাদিপশুকে এনথ্রাক্স টিকা (রিং ভ্যাকসিনেশন) দিতে হবে।
‎উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, এনথ্রাক্স একটি জুনোটিক রোগ অর্থাৎ আক্রান্ত পশু থেকে মানুষে সংক্রমিত হতে পারে। তাই আতঙ্ক নয়, সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরোধ।
‎তিনি আরও বলেন, গবাদিপশু অসুস্থ দেখলে অবিলম্বে প্রাণিসম্পদ দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন। সময়মতো টিকা দিলে এ রোগ থেকে পশু ও মানুষ— উভয়েই সুরক্ষিত থাকবে।
‎বার্তা:
‎অসুস্থ পশুর সংস্পর্শ এড়িয়ে চলুন।
‎নিয়মিত টিকা দিন।
‎সুস্থ পশু জবাই বা মাংস খাওয়া থেকে বিরত থাকুন।

‎সচেতনতা ও দায়িত্বশীল আচরণই পারে এনথ্রাক্স প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।
‎প্রচারে: উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, গাইবান্ধা সদর, গাইবান্ধা।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2