লোড হচ্ছে...
আজঃ 25 October 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী মেসিকে নিয়েও হারল মায়ামি শুল্ক না থাকলে রাজস্ব ক্ষতি হবে ১৭০০ কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগের ফাঁদে ১১ কোটি টাকা, রিমান্ডে চারজন শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন ফ্রান্সজুড়ে আরেক দফা গণবিক্ষোভের পর সংঘর্ষে গ্রেপ্তার প্রায় ১ হাজার এডিএন টেলিকমের পর্ষদ সভা ২৭ অক্টোবর এসিআই ফরমুলেশনের বোর্ড সভার তারিখ ঘোষণা ইউসিবির বোর্ড সভার তারিখ ঘোষণা ২৭ অক্টোবর সোনারগাঁও টেক্সটাইলসের বোর্ড সভা সিলভা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর রানার অটোমোবাইলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা টেকনো ড্রাগসের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ অক্টোবর বার্জার পেইন্টসের পর্ষদ সভা ২৮ অক্টোবর মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্যাংক এশিয়ার পর্ষদ সভার তারিখ ঘোষণা বোর্ড সভার তারিখ জানিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ বিজিআইসির তৃতীয় প্রান্তিক প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়ায় ডিকে বেকারিতে মিললো নিষিদ্ধ হাইড্রোজ: বিশ হাজার টাকা জরিমানা।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ​শেখ সাদী সুমন 

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোড এলাকায় ডিকে বেকারিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ রাসায়নিক 'হাইড্রোজ' ব্যবহারের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খাবারে বিষাক্ত রাসায়নিক মিশ্রণ ও চরম নোংরা পরিবেশে খাদ্য তৈরির অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​ঘটনার বিবরণ: আজ ০৮ মার্চ ২০২৬ (রবিবার), জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে সদর উপজেলার টিএ রোড এলাকায় এক বিশেষ তদারকি অভিযান পরিচালিত হয়।
​অভিযান চলাকালীন টিএ রোডের আলোচিত 'ডিকে বেকারি'-তে তল্লাশি চালিয়ে দেখা যায়, বেকারি পণ্যের রং উজ্জ্বল ও আকর্ষণীয় করতে সেখানে ব্যবহার করা হচ্ছে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ হাইড্রোজ। এছাড়া কারখানাটির ভেতরে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রক্রিয়াজাত করা হচ্ছিল।

​শাস্তি ও সতর্কতা: ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ডিকে বেকারিকে তাৎক্ষণিকভাবে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। একইসাথে ভবিষ্যতে এ ধরনের জনস্বাস্থ্যবিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
​অভিযান শেষে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, "মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই। নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারকারী ও অস্বাস্থ্যকর প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।"

​জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2