লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

সীতাকুণ্ডে নিখোঁজের তিনদিন পর দোকান কর্মচারী নয়নের লাশ উদ্ধার

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

স্টাফ রিপোর্টার : মোঃ ওমর ফারুক

সীতাকুণ্ডের  দক্ষিন মুরাদপুরে নিখোঁজের তিনদিন পর নয়ন দেবনাথের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত ১৭ জুলাই ২০২৫ ইং বৃহস্পতিবার  সকালে মুক্তা পুকুরপাড় একটি গাছের ঢালে ঝুলন্ত অবস্হায় এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।লাশের গায়ে আঘাতের চিক্ত রয়েছে।সে স্হানীয় বাবুল দেবনাথের ছেলে।
 এলাকাবাসী ও নিহতের বাবা বাবুল দেবনাথ দৈনিক ভোরের কথা কে জানায়, নয়ন দেবনাথ (২২) গত সোমবার থেকে নিখোঁজ, সে সোমবার সকাল কর্মস্হলে যাওয়ার পর আর বাড়ী ফিরে আসেনি। দুইদিন বাড়ী না  ফেরায় তার বাবা সীতাকুণ্ড থানায় গত বুধবার একটি নিখোঁজ ডাইরী করেন।

এলাকাবাসীর সূত্রে আরো জানা যায়, নয়ন সীতাকুণ্ড প্রীতি ষ্টোরে সেলসম্যান হিসেবে কর্মরত ছিল। গত কয়েকদিন ধরে তার কাছে স্হানীয় কিছু বখাটে চাঁদা দাবী করে আসছিল। নয়ন সোমরার কর্মস্হলে যাওয়ার সময়  ঘর থেকে তার মায়ের কানের দুল নিয়ে গিয়েছিল বিক্রি করে সন্ত্রাসী বখাটেদের কে দেয়ার জন্য। এরপর আর সে বাড়ী ফিরেনি।

গত বৃহশপতিবার সকাল ৯ টায় বাড়ী থেকে কিছু দূরে মুক্তা পুকুরপারে গাছের ডালে অর্ধ ঝুলন্ত অবস্হায় দেখতে পায়। এলাকার নেশাখোরদের পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করলে হয়তো তথ্য বের হয়ে আসতে পারে।

সীতাকুণ্ড  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানায়, নয়ন দেবনাথের লাশ গাছে ঝুলন্ত দেখতে পেয়ে স্হানীয়রা খবর দিলে ঘটনাস্হলে পুলিশ পাঠাই,লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করা হয়েছে।লাশের গায়ে কিছু আঘাতের চিক্ত দেখা গেছে।রিপোর্টের পর হত্যার আলামত জানা যাবে। এব্যাপারে একটি অপমৃত্যুর ডায়রী করা হয়েছে। পুলিশ অনুসন্ধান করছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2