লোড হচ্ছে...
আজঃ 06 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

আশুগঞ্জে টোলপ্লাজায় পুলিশের অ্যাকশন: মাইক্রোবাসে মিললো ১৬৫০ পিস ইয়াবা, আটক ২

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধী: ​শেখ সাদী সুমন,

​আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার প্রবেশদ্বার আশুগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি মিনি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন:

১. মোঃ সুজন মিয়া (২৫), পিতা- মোশাইদ মিয়া, গ্রাম- কাচ্চি শাইল, চুনারুঘাট, হবিগঞ্জ।
২. মোঃ রাজু মিয়া (২৭), পিতা- মোঃ ইছার উদ্দিন, গ্রাম- উত্তর নরপতি, চুনারুঘাট, হবিগঞ্জ।

​ঘটনার বিবরণ:

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম সোমবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন একটি মিনি মাইক্রোবাসকে থামিয়ে তল্লাশি শুরু করলে ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মাদক পরিবহনের দায়ে সুজন ও রাজুকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের বক্তব্য:

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত রাজু মিয়া একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় এর আগেও ২টি মাদক মামলা রয়েছে। মাদক পাচারে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

​ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2