লোড হচ্ছে...
আজঃ 21 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন। বাসে মলম পার্টির শিকার বৃদ্ধ ৩ দিন পর উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

মোঃ ওমর ফারুক, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ উপজেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

এ উপলক্ষে নেতৃবৃন্দ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় ইউএনও বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল আবাসিক হোটেলকে সরকারি আইন-কানুন মেনে পরিচালিত হতে হবে। প্রতিটি রুমের সামনে সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

পরে নেতৃবৃন্দ সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ওসি বলেন, হোটেল কর্তৃপক্ষকে প্রতিদিন আগত পর্যটকদের তথ্য থানায় সরবরাহ করতে হবে। এতে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হবে এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করবে।

এছাড়া সীতাকুণ্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিকের সঙ্গেও মতবিনিময় করেন হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ। তিনি বলেন, “সৎ ও হালাল উপায়ে ব্যবসা পরিচালনা করা সকল ব্যবসায়ীর নৈতিক দায়িত্ব। ব্যবসায়ীদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে সহযোগিতা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে এবং সৈয়দ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আলমগীর, সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই আরজুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্য আখতার হোসেন, মোহাম্মদ শাহজাহান ও মোঃ সেলিম উপস্থিত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2