লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

নারী কর্মীকে লাঞ্ছিত করায় উপপরিচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ২৪ ঘন্টার আল্টিমেটাম ।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

পঞ্চগড় প্রতিনিধিঃ মোঃ মাহমুদুল হাসান বাবু 

নারী দিবসে অফিসের নারী কর্মীকে লাঞ্ছিত করার অভিযোগে পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের (অ.দা.) একেএম ওয়াহিদুজ্জামানকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী নারীসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারিরা। সোমবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। 

 মানববন্ধনকারী জানান, ২০২০ সালে পঞ্চগড়ের বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে যোগদান করেন একেএম ওয়াহিদুজ্জামান । পরে ক্রমানয়ে দেবীগঞ্জ ও পঞ্চগড় সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা কার্যালয়ের উপপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পান তিনি। দীর্ঘদিন ধরে চার অফিসের কর্মকর্তা কর্মচারীরা তার কাছে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। প্রতিবাদ করতে গেলেই লালকালি দেয়ার ভয়ভীতি দেখানো হতো। কর্মচারীদের গায়েও হাত তোলেন তিনি। 

এছাড়া চারটি অফিসে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেন বলেও অভিযোগ তোলেন তারা। গত ৮ মার্চ নারী দিবসে জেলা প্রশাসক কার্যালয়ে একটু দেরী পৌছানোয় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক লৃনা বেগমের গায়ে হাত তোলেন একেএম ওয়াহিদুজ্জামান। এমনকি অংশগ্রহণকারী নারীদেরও আপত্তিকর ভাষায় গালিগালাজ করেন। নারী দিবসের অনুষ্ঠানেই ভুক্তভোগী নারীরা অভিযোগ তোলেন। পরে তারা জেলা প্রশাসক বরাবরে মৌখিক ও লিখিত অভিযোগ করেন। এদিকে অনুষ্ঠান শেষে কার্যালয়ে ফিরে সকল কর্মকর্তা কর্মচারীরা প্রতিবাদ করলে উত্তেজনার সৃষ্টি হয়। 

পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  
তারা আরও জানান, গত বছরের ২৭ নভেম্বর চাপাইনবাবগঞ্জে তার বদলি হলে ক্ষমতার দাপটে এখনো তিনি চারটি অফিসে দিব্যি রাজত্ব করছেন।

এ সময় তারা ২৪ ঘন্টার মধ্যে একেএম ওয়াহিদুজ্জামানকে অপসারণের দাবি করেন। তা না হলে মহিলা বিষয়ক অধিদপ্তরের কোন অফিসে কেউ অফিস করবেন না বলে হুশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভুক্তভোগী প্রশিক্ষক লুনা বেগম, হিসাবরক্ষক সিলভিয়া নাসরিন, প্রশিক্ষক জান্নাতুল আয়শা জেলি, অফিস সহায়ক মকবুল হোসেন, বোদা উপজেলা কার্যালয়ের হিসাবরক্ষক আক্তারুল ইসলাম, দেবীগঞ্জ কার্যালয়ের হিসাবরক্ষক সাইফুল ইসলাম ও সাবেক সঙ্গীত শিক্ষক জুথি আক্তার। 

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2