লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

মোঃ সাইফুর রশিদ চৌধুরী।

​গোপালগঞ্জ সদর উপজেলার (শুনাসুর) এলাকায় এক ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৫ মে) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়া গামী স্টার লাইনের একটি যাত্রীবাহী বাস, ঢাকা গামী মাইক্রোবাস ও প্রাইভেটকারের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে চিকিৎসকদের সূত্রে ধারণা করা হচ্ছে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে মাইক্রোবাস ও প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। পরবর্তীতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

​ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। তারা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার স্থানেই একজন মারা যান, তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

​গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন আব্দুল করিম (২৮), পিতা: আব্দুল কালাম (গ্রাম: চর বয়রা, সদর, গোপালগঞ্জ) হালিম শেখ (৫৮), পিতা: মৃত সামাদ শেখ (বাগান উত্তরপাড়া) আজিজুর রহমান (৪৫), পিতা: সেকেন্দার আলী (গ্রাম: টুপুরিয়া ফাতেমা (৪২), পিতা: কালাম মোল্লা (গ্রাম: টুপুরিয়া) ​রিফাত (২০), পিতা: বন্দে আলী (গ্রাম: নারিকেলবাড়ি)​মামুন দারিয়া (২৪), পিতা: দাউদ দারিয়া (গ্রাম: মাঝবাড়ি)তাহসিনা (২০), পিতা: আজিজুর রহমান (গ্রাম: টুপুরিয়া, থানা: কোটালীপাড়া)​রাবিব (২৯), পিতা: লোকমান ফরাজী (গ্রাম: ছোট বয়রা, জেলা: খুলনা)। জানা গেছে, রাবিব দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটির চালক ছিলেন। এছাড়া আরও এক অজ্ঞাতনামা (২৫) যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার আসল কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2