লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে 'টিকেট মাফিয়া' ও মাদক সিন্ডিকেট।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: শেখ সাদী সুমন,

​ব্রাহ্মণবাড়িয়া: এক সময়ের আতঙ্কের জনপদ এবং টিকেট কালোবাজারিদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এখন শতভাগ 'ব্ল্যাকারমুক্ত'। 

গত বছরের ৩০ আগস্ট রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ইনচার্জ হিসেবে এসআই মো. রফিকুল ইসলাম যোগদানের পর মাত্র ছয় মাসেই এই অসাধ্য সাধন করেছেন। তার কঠোর অবস্থান এবং ধারাবাহিক অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে স্টেশনের চিহ্নিত অপরাধী চক্র।
​কালোবাজারি সাম্রাজ্যে বড় আঘাত ফাঁড়ি ইনচার্জের তথ্যমতে, যোগদানের সময় এই স্টেশনে সাধারণ যাত্রীদের অনলাইন বা অফলাইনে টিকেট পাওয়া ছিল এক প্রকার অসম্ভব। টিকেট ছিল ব্ল্যাকারদের দখলে। 

কিন্তু গত কয়েক মাসে বিশেষ অভিযানে অন্তত ২০ জন পেশাদার কালোবাজারিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছে:

​২৬ মামলার কুখ্যাত আসামি হাকিম
​১০ মামলার আসামি খায়রুল
​৬ মামলার আসামি ছোট কালু
ভুয়া টিকেটধারী ইয়াছিন ও কালোবাজারি চায়নাসহ আরও অনেকে। 

ইতিমধ্যেই ছাত্র-জনতা এই স্টেশনকে 'টিকেট কালোবাজারিশূন্য' হিসেবে ঘোষণা করেছে, যা সাধারণ যাত্রীদের মনে স্বস্তি ফিরিয়ে এনেছে। মাদক ও ছিনতাই রুখতে 'জিরো টলারেন্স' কেবল টিকেট নয়, মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহৃত এই রুটটিতেও চালানো হয়েছে সাঁড়াশি অভিযান। গত ছয় মাসে ফাঁড়ি পুলিশের জালে ধরা পড়েছে প্রায় ৩০০ কেজি গাঁজা এবং ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। 

এছাড়া মোবাইল ছিনতাইকারীদের বিরুদ্ধেও নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। ​অনিয়ম পেলেই 'অ্যাকশন': হটলাইন চালু যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য জানিয়ে এসআই মো. রফিকুল ইসলাম বলেন, "আমরা দিনরাত কাজ করে যাচ্ছি যেন কোনো যাত্রী হয়রানির শিকার না হন। ছিনতাইকারী ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর।"

​তিনি আরও জানান, কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতির অভিযোগ থাকলে সরাসরি রেলওয়ে পুলিশের হটলাইনে যোগাযোগ করার জন্য। অভিযোগ পাওয়া মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা (অ্যাকশন) গ্রহণ করা হবে বলে তিনি কঠোর হুঁশিয়ারি দেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2