লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

মেলান্দহে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতি অনিয়মের অভিযোগ, অপসারণের দাবি।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

মোঃ মাজাহারুল ইসলাম

জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এতে তার অপসারণের দাবি জানিয়েছেন ইউনিয়ন পরিষদের দশজন ইউপি সদস্য। অভিযোগ দিলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

অভিযোগ সূত্রে জানা যায়, হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ এর ৬ টন চাল মেলান্দহ খাদ্য গুদাম থেকে উত্তোলনের পর তা গোপনে বিক্রি করে দেন প্যানেল চেয়ারম্যান। এছাড়া ঈদুল আজহার সময়ও ৫০ কেজি ওজনের ২০ বস্তা ভিজিএফ চাল বিক্রি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ইউপি সদস্যরা আরও অভিযোগ করেন, প্রকল্প বরাদ্দের ক্ষেত্রে অগ্রিম টাকার বিনিময়ে সভাপতি মনোনয়ন দেওয়া হয়। চলতি অর্থবছরের প্রকল্প গ্রহণকারীদের কাছ থেকেও ৩৫ শতাংশ টাকা অগ্রিম দাবি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

ইউপি সদস্য জয়নাল আবেদীন, ফরহাদ ও মুসলিম বলেন,

ভারপ্রাপ্ত চেয়ারম্যান একজন দুর্নীতিবাজ লোক। বিভিন্ন সময়ে তিনি আমাদের সাথে দুর্ব্যবহার করেছেন। ঈদুল ফিতরের সময় আমাদের অজান্তে ৬ টন চাল বিক্রি করেন। নিয়মিত রাজস্ব আসে পরিষদে, অথচ আমরা ৮ মাস ধরে বেতন পাচ্ছি না। টাকার কথা বললেই বলেন খরচ হয়ে গেছে।
তারা আরও বলেন, গত ৫ আগস্টের আগে তিনি আওয়ামী লীগ করতেন। কিন্তু দায়িত্ব পাওয়ার পর ইউনিয়নের কিছু নেতার সহায়তায় বিএনপির ছায়াতলে অবস্থান করছেন। মূলত তিনি কারও মতাদর্শের নন, সুবিধাবাদী।”

অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান আমিনুল হক বলেন, যে অভিযোগ করেছে এসব মিথ্যা, আমি নির্দোষ। আপনি নির্দোষ তাহলে সব সদস্য আপনার বিরুদ্ধে কেন অভিযোগ দিচ্ছে এমন প্রশ্নে তিনি বলেন, এখন তারাই বলতে পারবে কেনো এমন করছে। আমি মিলে মিশে চলছি। একসাথে মেম্বার ছিলাম, এখন প্যানেল চেয়ারম্যান করতেছি এটা হয়তো মেনে নিতে পারতেছে না এজন্য এমন অভিযোগ করতেছে।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম আলমগীর জানান, একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি ডিসি স্যারের পরামর্শ করে তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2