লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

চৌদ্দগ্রামে ১৮৭৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ মোঃ লাভলু

কুমিল্লার চৌদ্দগ্রামে ১৮৭৫ বোতল ফেনসিডিলসহ ওসমাণ গণি শুভ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুভ বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মোঃ ইউনুছের ছেলে। সোমবার সন্ধ্যায় কুমিল্লা র‌্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মেজর সাদমান ইবনে আলম।  

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে বাতিসা ইউনিয়নের সীমান্তবর্তী কালিকাপুর গ্রামে মাদক সম্রাট ইলিয়াছের বাড়িতে অভিযান চালায় র‌্যাবের একটি টিম। অভিযানকালে একটি রান্না ঘর থেকে ৯টি বস্তায় থাকা ১৮৭৫ বোতল ফেনিসিডিল উদ্ধার ও মাদক ব্যবসায়ী ওসমাণ গণিকে আটক করা হয়। এরআগে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ইলিয়াছ। দীর্ঘদিন ধরে ইলিয়াছ দেশের বিভিন্নস্থানে মাদক সরবরাহ করতো। 

সোমবার সন্ধ্যায় র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ফেনসিডিলসহ আটককৃত ব্যবসায়ী ওসমাণ গণির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা শেষে আদালতে হস্তান্তর করা হবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2