লোড হচ্ছে...
আজঃ 17 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন। বাসে মলম পার্টির শিকার বৃদ্ধ ৩ দিন পর উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর। কক্সবাজার টেকনাফ নাফ নদী থেকে ৭ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেলো আরকান আর্মি! কক্সবাজারে ৭ বছরের ছেলে শিশুকে বলাৎকার করে হত্যা, আটক-৩ নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের। সালথায় ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার। ক্ষেতলালে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বৃদ্ধকে পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে বিএসএফ সহ শূন্যরেখায় অবস্থান। পেকুয়ায় বাস-সিএনজির সংঘর্ষে নিহত-২, আহত ৪ বান্দরবানে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মৌলিক প্রশিক্ষণ শুরু। এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে বান্দরবান লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট। চট্টগ্রামে মেট্রোরেল-মনোরেল বিতর্ক: কোনোটিই এখন বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী পাঁচবিবিতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালিও আলোচনা সভা। গাজীপুরে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন। ব্রাহ্মণবাড়িয়া জাতীয় সাংবাদিক সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন: মুসা সভাপতি, শাহ আলম সাধারণ সম্পাদক। জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত। বেইলি ব্রিজ ভেঙে খালে ট্রাক-ইজিবাইক, শিক্ষার্থীসহ আহত ১০

সালথায় ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

মো: রাকিবুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

‎‎ফরিদপুরের সালথায় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খায়রুজ্জামান বাবু মোল্যা (৪৮) কে আটক করেছে সালথা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

খায়রুজ্জামান বাবু মোল্যা উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আব্দুল কুদ্দুছ মোল্যার ছেলে। বাবু মোল্যার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনের একাধিক মামলা রয়েছে। আওয়ামী সরকারের পতনের পর থেকে খায়রুজ্জামান বাবু দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। বেশ কিছুদিন যাবত তিনি মাঝে মাঝে গোপনে এলাকায় আসা-যাওয়া শুরু করেন।
‎আটকের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ইউপি চেয়ারম্যান বাবু মোল্যার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনের একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নটখোলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2