লোড হচ্ছে...
আজঃ 23 October 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
এডিএন টেলিকমের পর্ষদ সভা ২৭ অক্টোবর এসিআই ফরমুলেশনের বোর্ড সভার তারিখ ঘোষণা ইউসিবির বোর্ড সভার তারিখ ঘোষণা ২৭ অক্টোবর সোনারগাঁও টেক্সটাইলসের বোর্ড সভা সিলভা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর রানার অটোমোবাইলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা টেকনো ড্রাগসের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ অক্টোবর বার্জার পেইন্টসের পর্ষদ সভা ২৮ অক্টোবর মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্যাংক এশিয়ার পর্ষদ সভার তারিখ ঘোষণা বোর্ড সভার তারিখ জানিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ বিজিআইসির তৃতীয় প্রান্তিক প্রকাশ Price Sensitive Information (Q3): Bangladesh General Insurance Company PLC. কাঠালিয়ায় মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ২০ হাজার মিটার জাল ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার আসামি বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার ভুল সংশোধন আইসিবি ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

সীতাকুণ্ডে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায়।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: ফুটপাত দখল, অবৈধ পার্কিং

মোঃ ওমর ফারুক স্টাফ রিপোর্টার :

চট্টগ্রামের সীতাকুণ্ডে  পৌরসদর বাজারে ফুটপাত দখল, অবৈধ পার্কিং এবং যত্রতত্র দোকান ও প্রতিষ্ঠান গড়ে তোলার কারণে সৃষ্ট তীব্র যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সীতাকুণ্ড বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম। অভিযানে মোট ৬টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, সড়কে অবৈধভাবে যানবাহন পার্কিং এবং নিয়মবহির্ভূতভাবে দোকান স্থাপনের বিষয়গুলো চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে কঠোর অবস্থান নেওয়ার কথা জানান প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড বাজার কমিটির সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক। এছাড়াও সীতাকুণ্ড মডেল থানা পুলিশের সদস্যরা অভিযানে সহায়তা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের ভোগান্তি কমাতে এবং বাজার এলাকায় স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2