লোড হচ্ছে...
আজঃ 25 October 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী মেসিকে নিয়েও হারল মায়ামি শুল্ক না থাকলে রাজস্ব ক্ষতি হবে ১৭০০ কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগের ফাঁদে ১১ কোটি টাকা, রিমান্ডে চারজন শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন ফ্রান্সজুড়ে আরেক দফা গণবিক্ষোভের পর সংঘর্ষে গ্রেপ্তার প্রায় ১ হাজার এডিএন টেলিকমের পর্ষদ সভা ২৭ অক্টোবর এসিআই ফরমুলেশনের বোর্ড সভার তারিখ ঘোষণা ইউসিবির বোর্ড সভার তারিখ ঘোষণা ২৭ অক্টোবর সোনারগাঁও টেক্সটাইলসের বোর্ড সভা সিলভা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর রানার অটোমোবাইলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা টেকনো ড্রাগসের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ অক্টোবর বার্জার পেইন্টসের পর্ষদ সভা ২৮ অক্টোবর মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্যাংক এশিয়ার পর্ষদ সভার তারিখ ঘোষণা বোর্ড সভার তারিখ জানিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ বিজিআইসির তৃতীয় প্রান্তিক প্রকাশ

জয়পুরহাটে সরকারি গাড়ির ধাক্কায় আহত ৪ জনের ঘটনায় আদালতের নির্দেশে তদন্তের আদেশ

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

সাজ্জাদুল হক: স্টাফ রিপোর্টার

গত ১২ জুন জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের গতনশহর এলাকায় একটি সরকারি গাড়ির ধাক্কায় ০২ টি পরিবারের চারজন গুরুতর আহত হওয়ার ঘটনায় আদালত স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।

ফেসবুক পেজ “আমাদের জয়পুরহাট”-এ প্রকাশিত একটি পোস্টে উল্লেখ করা হয়, দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন—ফাতেমা বেগম (৫৫), আব্দুল মামুদ (৩০), হামিদুল ইসলাম (৪৮) এবং মোছাঃ শিল্পি (৪৫)। অভিযোগ রয়েছে, আহতদের পরিবারকে মামলা না করার জন্য চাকরির প্রলোভন দেখানো হচ্ছে এবং বেআইনীভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে।

এই সংক্রান্ত পোস্টটি ৮ জুলাই ২০২৫ তারিখে বেলা ৪টা ৪৫ মিনিটে জয়পুরহাট আমলী আদালতের দৃষ্টিগোচর হলে আদালত বিষয়টিকে The Code of Criminal Procedure, 1898-এর ১৯০(১)(সি) ধারায় আমলে নিয়ে নিজ থেকেই মামলাটি রুজু করেন।
আদালতের আদেশে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিদের নাম, ঠিকানা, সাক্ষীদের পরিচয় এবং ঘটনার সময় উল্লেখিত পোস্টে স্পষ্টভাবে না থাকায় ঘটনাটি বিস্তারিতভাবে তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে। এজন্য আদালত জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে একজন পুলিশ পরিদর্শকের নিম্ন নয় এমন পদমর্যাদার কর্মকর্তার মাধ্যমে পূর্ণাঙ্গ তদন্ত করে আগামী ২৩ জুলাই ২০২৫ তারিখের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।
এছাড়াও, ফেসবুক পোস্টের স্ক্রিনশটসহ আদেশের অনুলিপি ওসির কার্যালয়ে পাঠানোর নির্দেশও দিয়েছেন আদালত।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ প্রকাশ করছেন সচেতন নাগরিকরা।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2