লোড হচ্ছে...
আজঃ 27 August 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ছাত্রদল নেতা আফসানের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন। সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার। চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার। আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা। ব্রাহ্মণবাড়িয়ায় গণপূর্তের ২ কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতি ও ঘুষের অভিযোগ। ২৪ ঘণ্টায় ১৩৫ টন বর্জ্য অপসারণ: চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি।

ব্রাহ্মণবাড়িয়ায় সিলিন্ডার বাণিজ্যে মরণখেলা: রাসা ইন্টারন্যাশনালকে লাখ টাকা জরিমানা।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

শেখ সাদী সুমন জেলা প্রতি নিধী ব্রাহ্মণবাড়িয়া। 

ব্রাহ্মণবাড়িয়ায় আবাসিক এলপিজি সিলিন্ডারে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে ‘ক্রস ফিলিং’ করার দায়ে একটি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সুহিলপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদ ও সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে সদর উপজেলার সুহিলপুর এলাকায় ‘রাসা ইন্টারন্যাশনাল’ নামক একটি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি নিয়মবহির্ভূতভাবে আবাসিক এলপিজি সিলিন্ডারে গ্যাস রিফিল (ক্রস ফিলিং) করছে। এই অপরাধের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী চৌধুরী মাহবুবুল আলমকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, “বাসাবাড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার অনুমোদনহীনভাবে পাম্পে বা অন্য কোথাও রিফিল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একেই মূলত ক্রস ফিলিং বলা হয়। এর মাধ্যমে সিলিন্ডার বিস্ফোরণসহ যেকোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার ব্যাপক আশঙ্কা থাকে।”

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2