লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

গোপালগঞ্জে হেনা দবির খান ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার ও মাদ্রাসায় অনুদান বিতরণ।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

গোপালগঞ্জ প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও গোপালগঞ্জে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে হেনা দবির খান ফাউন্ডেশন। রবিবার  (১৫ মার্চ, ২০২৬) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের উরফি গ্রামে ফাউন্ডেশনের উদ্যোগে দেড় শতাধিক 

দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ সম্বলিত ঈদ সহায়তা প্রদান করা হয়। এছাড়া এলাকার ধর্মীয় শিক্ষার প্রসারে পুখরিয়া দারুল উলুম মাদ্রাসার উন্নয়নে নগদ এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

​হেনা দবির খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কেএম জাহিদ উদ্দিনের পক্ষ থেকে তাঁর ভাতিজা সোহেল খান এসব সহায়তা ও অনুদান সামগ্রী বিতরণ করেন। ঈদ উপহার হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উরফি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খান, অদুদ সরদার, ইউনুস শেখ, জাকের খান সহ গ্রামের দেড় শতাধিক নারী-পুরুষ।

​উপকারভোগীরা জানান, হেনা দবির খান ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র মানুষের কল্যাণে এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছে। উৎসবের প্রাক্কালে এই সহায়তা তাদের ঈদ উদযাপনে বিশেষ আনন্দ যোগ করবে। ফাউন্ডেশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আগামীতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2