লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

পুষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ফল চাষে গুরুত্বারোপ

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

মুকসুদপুরে দেশি ফলের বর্ণিল সমারোহে জাতীয় ফল মেলা উদ্বোধন

প্রতিনিধি: আর. টি. হাসান, মুকসুদপুর (গোপালগঞ্জ)

দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই" এই প্রতিপাদ্যকে ধারণ করে গোপালগঞ্জের মুকসুদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মেলার উদ্বোধন করা হয়।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসনিম আক্তার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "আমাদের দেশীয় ফলের পুষ্টিগুণ অসাধারণ এবং এর বাণিজ্যিক সম্ভাবনাও প্রচুর। এই মেলা নতুন প্রজন্মকে দেশি ফলের সাথে পরিচিত করানোর পাশাপাশি কৃষকদের ফল চাষে আরও উৎসাহিত করবে।"

উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ ও পুষ্টিকর ফল উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব।

মেলায় আম, জাম, কাঁঠাল, লিচু, ড্রাগন, মাল্টাসহ বিভিন্ন মৌসুমি ফলের নজরকাড়া প্রদর্শনী ছিল। স্থানীয় কৃষকদের উৎপাদিত টাটকা ও বিষমুক্ত ফলের স্টলগুলোতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা অফিসার মোশাররফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান এবং উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু।

এছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2