লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

সীতাকুণ্ডে ১০ লাখ টাকা চাঁদা না পাওয়ায় ঘর ভাংচুর এবং ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

স্টাফ রিপোর্টারঃ মোঃ ওমর ফারুক 

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের দাবীকৃত ১০ লাখ টাকা চাঁদা না পাওয়ায় ঘর ভাংচুর করে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।

সীতাকুণ্ড মডেল থানার অভিযোগের বিবরণে জানা যায়, মুরাদপুর ইউনিয়নে ৭ শতক সম্পত্তি চট্টগ্রাম জেলার হাটহাজারী অধিবাসী মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী খরিদ করে সেখানে ঘর নির্মাণ করেন।ঘর নির্মাণ করার পর থেকে মুরাদপুর ইউনিয়নের আকবর হোসেন, ইউসুফ আলী, আকিব উদ্দীন ও গিয়াস উদ্দীন রাসেল জায়গার মালিক দিদারুল আলমের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল। কিন্তু সে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আকবর হোসেনগং ক্ষিপ্ত হয়ে গত বুধবার গভীর রাত ২টায় সন্ত্রাসী বাহিনী নিয়ে টিনের ঘরটি ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দেয়। এতে দিদারের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

রাসেলের পিতা কেনু মিয়ার নামে ২৩.০৬.৭৭ ইং ২৩০৩ নং বুয়া দলিল সৃজন করে নামজারি করেন এবং জমিটি বিক্রি করার পায়তারা করেন, কিন্তু জায়গার প্রকৃত খরিদা মালিক আবুল কালাম বিষয়টি জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অধীনে রাসেলের পিতার নামজারির বিরুদ্ধে আপত্তি দিলে নামজারি বাতিল হয়ে যায় এরপর থেকে রাসেল আবুল কালামকে বিভিন্নভাবে হুমকি-ধুমকি ও হয়রানি করে। পরবর্তীতে সর্বশেষ মোঃ জসিম উদ্দিন এর মালিক দিদারুল আলম চৌধুরী খরিদ করার পর থেকে তাকে বিভিন্ন হয়রানি করার পর তার  কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। 

এদিকে দিদারুল আলমের কেয়ারটেকার মোঃ জসিম উদ্দীন এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নিলে বিবাদীগণ জসীমউদ্দীনকে প্রাণ নাশের  হুমকি দেয়। তাই উপায়ন্তর না পেয়ে জসিম উদ্দিন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে।

এব্যাপারে মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আলমগীর হোসেন জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2