লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও বৈশাখী মেলার উদ্বোধন।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: মাসব্যাপী তাঁতবস্ত্র ও বৈশাখী মেলা উদ্বোধন

মোঃ ওমর ফারুক, স্টাফ রিপোর্টার :

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় শুরু হয়েছে মাসব্যাপী তাঁতবস্ত্র ও বৈশাখী মেলা। স্থানীয় উপজাতি নৃ-গোষ্ঠীর উদ্যোগে ভাটিয়ারী বিজয় স্মরণী কলেজ মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয় মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার শুভ সূচনা করেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোরছালিন। এ সময় তিনি বলেন, আধুনিকতার চাপে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মেলার সংস্কৃতি দিন দিন হারিয়ে যাচ্ছে। এমন আয়োজন সেই হারানো ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি শৈশবের স্মৃতি ফিরিয়ে আনে এবং পরিবারসহ আনন্দ উপভোগের সুযোগ সৃষ্টি করে।

তিনি আরও বলেন, “স্থানীয় মানুষের জন্য নিরাপদ ও আনন্দঘন পরিবেশ নিশ্চিত করতেই এই বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম মেম্বার ও শেখ সাহাব উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ লিয়াকত চৌধুরী জুয়েল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোলেইমান রাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন বাবর, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রবি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কায়সারুল আলম, উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মঞ্জু, যুবদলের যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি রমজান আলী মেম্বার, সাধারণ সম্পাদক ফিরোজুল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, মাসব্যাপী চলমান এ মেলায় ঐতিহ্যবাহী তাঁতবস্ত্র, হস্তশিল্প, গ্রামীণ পণ্যসামগ্রী ও বিভিন্ন বিনোদনমূলক আয়োজন রাখা হয়েছে। এতে বিনোদন বঞ্চিত মানুষের মাঝে আনন্দের খোরাক জোগাবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন প্রধান অতিথি।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2