লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রফিক ও সম্পাদক রেজা।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: সভাপতি রফিক ও সম্পাদক রেজা

সাজ্জাদুল হক,

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের আনুষ্ঠানিকভাবে কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভি, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা । সোমবার দুপুরে জয়পুরহাট শহরের পৃথিবী কমপ্লেক্সের সামনে অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিপুল কুমার সরকার (মাইটিভি), মতলুব হোসেন (দৈনিক বাংলাদেশের খবর, দি ট্রাইব্যুনাল), শাহাবুদ্দিন আহমেদ (দৈনিক সোনার দেশ) ও কবির হোসেন (দৈনিক ভোরের কাগজ)।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর আলম খান (গ্লোবাল টিভি), আবু রায়হান ( দৈনিক ভোরের আওয়াজ) ও সাগর কুমার (দৈনিক খবরের কাগজ)।

এছাড়া কোষাধক্ষ্য পদে নির্বাচিত হয়েছেন, রাব্বু হোসেন চঞ্চল (এশিয়ান টিভি), দপ্তর সম্পাদক অশোক সরকার গৌড় (দৈনিক খবরপত্র, চাঁদনী বাজার), সাংস্কৃতিক সম্পাদক আয়শা সিদ্দিকা আশা (বাংলা টিভি), লাইব্রেরী ও সমাজকল্যাণ সম্পাদক মেদেহী হাসান রাজু (আনন্দ টিভি), সাংগঠনিক সম্পাদক গোলাপ হোসেন (দৈনিক জনবানী), আইন বিষয়ক সম্পাদক নুর ই আলম (দৈনিক বিজনেজ ফাইল), ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক (জিটিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা (এশিয়ান টিভি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক নেওয়াজ মোরশেদ নোমান (গ্রিন টিভি), ধর্ম বিষয়ক সম্পাদক ইমরান হোসাইন (দৈনিক তুলশীগঙ্গা)।

এছাড়া নির্বাহী সদস্য হয়েছেন আকতার হোসেন বকুল (মোহনা টিভি), আল কারিয়া চৌধুরী (চ্যানেল ওয়ান), জুয়েল শেখ (দৈনিক বাংলাদেশ সমাচার), শফিকুল আলম চৌধুরী (দৈনিক জবাবদিহি) ও রাব্বিউল হাসান রমি (দৈনিক বাংলা)।

সাধারণ সদস্য পদে রয়েছেন সাজ্জাদুর রহমান সাজ্জাদ (দৈনিক নিরপেক্ষ), মাহফুজুর রহমান রিভু (দৈনিক দেশ সেবা), রাসেল আহমেদ (এশিয়া পোষ্ট), জাকির হাসান সোহাগ (দৈনিক পর্যবেক্ষণ), বাবুল হোসেন (দৈনিক দেশ মা), সাজ্জাদুল হক সাজু (দৈনিক ভোরের কথা), ফারুক হোসেন (দৈনিক বর্তমান কথা), আব্দুল হাই (বাংলা এডিশন), আজিজুল হাকিম রনি (দৈনিক ভোরের পাতা), মনোয়ার হোসেন (এনটিভি অনলাইন) ও হাসিবুল ইসলাম সানজিদ (দৈনিক এদিন)। ৩৫ সদস্য বিশিষ্টি জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়। এই কমিটির মেয়ার তিন বছর বলবৎ থাকবে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন, তথ্যপ্রবাহের স্বচ্ছতা বজায় ও দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে তারা একযোগে কাজ করবেন। এতে করে জেলার সাংবাদিকদের মধ্যে সমন্বয় ও পেশাগত উন্নয়ন আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2