লোড হচ্ছে...
আজঃ 23 October 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
এডিএন টেলিকমের পর্ষদ সভা ২৭ অক্টোবর এসিআই ফরমুলেশনের বোর্ড সভার তারিখ ঘোষণা ইউসিবির বোর্ড সভার তারিখ ঘোষণা ২৭ অক্টোবর সোনারগাঁও টেক্সটাইলসের বোর্ড সভা সিলভা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর রানার অটোমোবাইলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা টেকনো ড্রাগসের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ অক্টোবর বার্জার পেইন্টসের পর্ষদ সভা ২৮ অক্টোবর মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্যাংক এশিয়ার পর্ষদ সভার তারিখ ঘোষণা বোর্ড সভার তারিখ জানিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ বিজিআইসির তৃতীয় প্রান্তিক প্রকাশ Price Sensitive Information (Q3): Bangladesh General Insurance Company PLC. কাঠালিয়ায় মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ২০ হাজার মিটার জাল ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার আসামি বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার ভুল সংশোধন আইসিবি ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

কুমিল্লার মেঘনায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, ভোগান্তিতে পরীক্ষার্থীরা।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগ

​মোঃ নাহিদ মিয়া, মেঘনা উপজেলা প্রতিনিধি:

(কুমিল্লা): কুমিল্লার মেঘনা উপজেলায় তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে চলমান এসএসসি পরীক্ষার্থীরা তীব্র গরমে পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ও ভোগান্তির সম্মুখীন হচ্ছে। অসহনীয় গরমে দিন-রাতের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

​স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৪ থেকে ১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না। দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় সাধারণ মানুষ চরম অতিষ্ঠ হয়ে পড়েছেন। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সময়মতো কাজ শেষ করতে না পেরে অনেক দোকানপাট নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা।

​এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও সেবাকেন্দ্রগুলোতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফ্রিজে রাখা মাছ-মাংস ও প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যাচ্ছে। তীব্র গরমে শিশু ও বয়স্করা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

​মেঘনা সাব-জোনাল অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে চাহিদা অনুযায়ী বিদ্যুতের সরবরাহ অনেক কম। উপজেলায় চাহিদাকৃত ১১ মেগাওয়াট বিদ্যুতের বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৫ মেগাওয়াট। ফলে বাধ্য হয়েই কর্তৃপক্ষকে অতিরিক্ত লোডশেডিং করতে হচ্ছে। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে জনদুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা করছেন সচেতন মহল।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2