লোড হচ্ছে...
আজঃ 21 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন। বাসে মলম পার্টির শিকার বৃদ্ধ ৩ দিন পর উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

গোপালগঞ্জে অগ্নিবীণা সাহিত্য সাংস্কৃতিক সংসদের ৫০তম আড্ডা অনুষ্ঠিত।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

"সাহিত্য সংস্কৃতি হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল অগ্নিবীণা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের ৫০তম আড্ডা। ১২ জুন (শুক্রবার) বিকাল ৪টায় গোপালগঞ্জ জেলা বার সমিতি মিলনায়তনে এই সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​সংগঠনের আড্ডার এই বিশেষ আয়োজনে সভাপতিত্ব করেন অগ্নিবীণা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি অ্যাডভোকেট আবু হেনা মোস্তফা কামাল মুকুল। অনুষ্ঠানটি চমৎকারভাবে পরিচালনা করেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা শেখ ফরিদ আহমেদ।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহমুদ আলী খন্দকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, "সমাজ পরিবর্তনের অন্যতম প্রধান চালিকাশক্তি হলো সাহিত্য ও সংস্কৃতি। তরুণ প্রজন্মকে অবক্ষয় থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ সমাজ গঠনে অগ্নিবীণার মতো সংগঠনের এমন নিয়মিত সাহিত্য চর্চা প্রশংসনীয় ভূমিকা রাখছে।"

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সিদ্ধেশ্বর মজুমদার, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদ চৌধুরী, মোঃ সাইফুর রশিদ চৌধুরী এবং কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল আলম মুন্না। বক্তারা সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে মেধা ও মননের বিকাশ ঘটিয়ে সমাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

​উক্ত ৫০তম আড্ডায় আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাড়াও সংগঠনের সুধীজন, স্থানীয় কবি, সাহিত্যিক, কণ্ঠশিল্পী এবং আবৃত্তিকারগণ উপস্থিত ছিলেন। আড্ডার শেষ পর্বে কবিরা নিজেদের রচিত কবিতা পাঠ করেন এবং শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2