লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

জলাবদ্ধতা কমাতে চট্টগ্রামে ১৭ স্লুইস গেট প্রস্তুত, বাকি ৪টির কাজ চলছে।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্পের আওতায় নগরীর বিভিন্ন খালের সঙ্গে যুক্ত ২১টি স্লুইস গেটের মধ্যে ১৭টির নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

রোববার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনে অনুষ্ঠিত ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক জরুরি সভায় এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন, সিডিএ, পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বিত উদ্যোগে চলমান প্রকল্পগুলো দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। 

তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের অধীনে নির্মাণাধীন ২১টি স্লুইস গেটের মধ্যে ১৭টি প্রস্তুত হওয়া একটি বড় মাইলফলক। তিনি আরও বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নগরবাসীর সচেতনতা অত্যন্ত জরুরি। ড্রেন ও খালে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেললে জলাবদ্ধতা নিরসনের প্রচেষ্টা ব্যাহত হবে। শহর পরিচ্ছন্ন রাখা এবং পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে তিনি নগরবাসীর দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় জানানো হয়, পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ‘চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা/জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন’ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬২০ কোটি টাকা। এই প্রকল্পের অধীনে বিভিন্ন খালের সাথে যুক্ত মোট ২১টি স্লুইস গেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। বাকি চারটি গেটের কাজও দ্রুত শেষ করার জন্য কার্যক্রম চলছে।

এসব স্লুইস গেট বর্ষা মৌসুমে জোয়ারের পানি নিয়ন্ত্রণ এবং বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এদিকে সভায় জানানো হয়, মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ খালের পলি অপসারণ, খনন ও রিটেইনিং ওয়াল নির্মাণকাজ ইতোমধ্যে প্রায় ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রকল্পের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেডের তদারকিতে খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে গৃহীত পদক্ষেপগুলোর অগ্রগতিও সভায় তুলে ধরা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2