লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

গোপালগঞ্জে কিশোর রিক্সাচালক হত্যার রহস্য উদ্ঘাটন: গ্রেফতার ২

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

​গোপালগঞ্জ প্রতিনিধি

​গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর এলাকায় ব্যাটারিচালিত রিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক ডিসিন্ট আবির সাহাকে (১৫) শ্বাসরোধে হত্যার রোমহর্ষক ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি ছিনতাইকৃত রিক্সার ব্যাটারিও উদ্ধার করা হয়েছে।

​মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর ২০২৫ তারিখ সকালে আবির সাহা তার ব্যাটারিচালিত রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজের ছয় দিন পর ৬ ডিসেম্বর ঘোষেরচর উত্তরপাড়া এলাকার একটি নির্জন বাঁশ বাগান থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের মা অনিতা বালা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

​মামলাটির তদন্তে কোনো ডিজিটাল ক্লু না থাকায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ মার্চ ২০২৬ তারিখে অভিযুক্ত সিহাব শেখকে (২২) গ্রেফতার করে। সিহাবের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত অপর আসামী সাইদুল ইসলাম ওরফে পাচোকে (২৫) গ্রেফতার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, তারা নিহত আবিরের বন্ধু ছিল এবং সবাই মিলে মাদক সেবন করত। ঘটনার দিন রিক্সা ছিনতাইয়ের পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা আবিরকে ইয়াবা সেবনের প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে রিক্সার ব্যাটারি খোলার সময় আবির বাধা দিলে আসামীরা তার মুখ চেপে ধরে এবং জ্যাকেটের ফিতা দিয়ে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। লাশ যাতে কেউ দ্রুত শনাক্ত করতে না পারে, সেজন্য তারা আবিরের মুখে এসিড ঢেলে ঝলসে দিয়েছিল।

​হত্যাকাণ্ডের পর তারা রিক্সার ব্যাটারি খুলে বিক্রি করে দেয় এবং টাকা ভাগাভাগি করে নেয়। পুলিশ ইতোমধ্যে সিহাবের দেওয়া তথ্যের ভিত্তিতে ৫টি ব্যাটারি উদ্ধার করেছে। মামলার অন্য পলাতক আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2