লোড হচ্ছে...
আজঃ 23 October 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
এডিএন টেলিকমের পর্ষদ সভা ২৭ অক্টোবর এসিআই ফরমুলেশনের বোর্ড সভার তারিখ ঘোষণা ইউসিবির বোর্ড সভার তারিখ ঘোষণা ২৭ অক্টোবর সোনারগাঁও টেক্সটাইলসের বোর্ড সভা সিলভা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর রানার অটোমোবাইলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা টেকনো ড্রাগসের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ অক্টোবর বার্জার পেইন্টসের পর্ষদ সভা ২৮ অক্টোবর মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্যাংক এশিয়ার পর্ষদ সভার তারিখ ঘোষণা বোর্ড সভার তারিখ জানিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ বিজিআইসির তৃতীয় প্রান্তিক প্রকাশ Price Sensitive Information (Q3): Bangladesh General Insurance Company PLC. কাঠালিয়ায় মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ২০ হাজার মিটার জাল ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার আসামি বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার ভুল সংশোধন আইসিবি ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

জয়পুরহাট চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের মানববন্ধ ও বিক্ষোভ কর্মসূচী পালন।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

জয়পুরহাট প্রতিনিধিঃ শীতলচন্দ্র

জয়পুরহাট, ১৯ অক্টোবর, ২৫ :
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগণের বকেযা গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুবিধার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে জয়পুরহাট চিনিকলের অবসরপ্রাপ্ত  শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা। রবিবার ১১ টায় জয়পুরহাট সুগার মিলস লিঃ এর অবসরপ্রাপ্ত  শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যান সমিতি আয়োজনে চিনিকলের প্রধান গেইটের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন।

পরে চিনকল চত্ত¡রে বিক্ষোভ মিছিল শেষে অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটি পাওনা ক্ষতিপুরন সহ সমুদয় অর্থ পরিশোধ, সরকারী নির্দেশ অনুযায়ী অবসরপাপ্তদের উৎসব বোনাস, বৈশাখী এবং চিকিৎসা ভাতা প্রদান ও অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটির ২০ শতাংশ অর্থ প্রদান সংক্রান্ত বোর্ড সিদ্ধান্ত বাতিলের দাবী জানিয়ে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে শিল্প উপদেষ্টা বারাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় জয়পুরহাট সুগার মিলস লিঃ এর অবসরপ্রাপ্ত  শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যান সমিতির সভাপতি আব্দুল মান্নানের সভাপত্বিতে এ কমৃসূচীতে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপদেষ্টা বাবুল করিম, সওদাগর জহুরুল হক, কোষাধ্যক্ষ সমলেম বিশ^াস ও জয়পুরহাট চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১৫শ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার  প্রজ্ঞাপন জারির দাবিতে ও আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জয়পুরহাটে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি।

রবিবার দুপুর ১২টার দিকে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘বিপন্ন শিক্ষা বাঁচাতে এগিয়ে আসুন’-এই শ্লোগানে জেলার তিন শতাধিক শিক্ষক-কর্মচারী এতে অংশ নেন।

এ সময় জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এবি এম মুছা, বিএনপির কে›ন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন মন্ডল, কোষাধ্যক্ষ আলী হাসান মুক্তা, সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ বিশ্বাস, নির্বাহী সদস্য মেহনাজ পারভীন বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। শিক্ষকদের আজ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান দেওয়ার কথা, কিন্তু তারা রাজপথে নেমেছেন যৌক্তিক দাবির স্বার্থে। তাই অনতিবিলম্বে তাদের ৩ দফা দাবি মেনে নিতে অন্তর্র্বতীকালীন সরকারের নিকট আহবান জানন বক্তারা।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2