লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

তৃণমূল ব্যবসায়ীদের প্রধান সমস্যা ভ্যাট ও ইনকাম ট্যাক্স: এস এম নুরুল হক

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

সম্মিলিত ব্যবসায়ী পরিষদের মতবিনিময় সভা

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

চট্টগ্রামের তৃণমূল ব্যবসায়ীদের প্রধান সমস্যা ভ্যাট ও ইনকাম ট্যাক্স- এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীজ নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার এস. এম. নুরুল হক। সোমবার (২৭ অক্টোবর) নগরের পাঁচলাইশস্থ ‘কিং অব চিটাগাং’-এ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এস. এম. নুরুল হক বলেন, “প্রতিটি প্রতিষ্ঠানে ভ্যাট অফিস থেকে অযথা চাপ সৃষ্টি করা হয়। ইনকাম ট্যাক্স নিয়েও ব্যবসায়ীরা নানা জটিলতার মধ্যে পড়েন। যদি আমরা সুযোগ পাই, তাহলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্যকে চিটাগং চেম্বারে এনে ব্যবসায়ীদের সমস্যা তুলে ধরে তা সমাধানের উদ্যোগ নেব।”

তিনি আরও বলেন, “চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চিটাগং চেম্বারের অফিসে অনেক স্পেস খালি আছে। আমরা সেখানে একটি ডাটা অ্যানালাইসিস সেন্টার গড়ে তুলব, যাতে আমদানি-রপ্তানি, সাপ্লাই চেইন ও বাজার চাহিদার তথ্য সহজে পাওয়া যায়। পাশাপাশি একটি ফ্লোর এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) রিসার্চের জন্য বরাদ্দ দেওয়া হবে, যাতে নতুন প্রজন্ম আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে পারে।”

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম ব্যবসায়ী পরিষদের আহ্বায়ক শাজাহান মহিউদ্দিন। তিনি বলেন, “চট্টগ্রাম দেশের বাণিজ্যের হৃদপিণ্ড। শিল্প, বন্দর, যোগাযোগ ও বিনিয়োগ খাতের উন্নয়ন দ্রুত হলে জাতীয় অর্থনীতির চেহারা বদলে যাবে।”

বিশেষ আলোচক এস. এম. ফজলুল হক বলেন, “চট্টগ্রাম দেশের রাজস্ব আয়ের মূল কেন্দ্র। অথচ এখানকার অবকাঠামো উন্নয়নে পর্যাপ্ত বিনিয়োগ নেই। বন্দর ও শিল্পখাতের আয় থেকে সরাসরি চট্টগ্রামের উন্নয়নে বরাদ্দ দেওয়া উচিত।”

সভায় বিজিএমইএ, বিকেএমইএ, সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশন, খাতুনগঞ্জ, টেরিবাজার, তামাকুন্ডিলেইন, বৃহত্তর চকবাজার, জুবিলী রোড ও রিয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় একটি ঐক্যবদ্ধ ব্যবসায়ী প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2