লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

পেকুয়ায় পানের বরজে দুর্বৃত্তের তান্ডব

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

প্রতিনিধিঃ পেকুয়া (কক্সবাজার) 

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পূর্ব ভারুয়াখালী এলাকায় গভীর রাতে পানের বরজে তাণ্ডব চালিয়েছে দূর্বৃত্তরা।
 শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ৩টার সময় বারবাকিয়ার পূর্ব ভারুয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রুহুল কাদের মেস্ত্রী অভিযোগে জানান, পূর্ব শত্রুতা ও জায়গার বিরোধের জেরে এ তান্ডব চালানো হয়েছে। তিনি পেশায় কাঠ মিস্ত্রি হলেও জীবিকার আশায় প্রায় সাত শতক জমিতে পানের চাষ করেছিলেন।

রুহুল কাদের আরো বলেন, প্রায় ২০ দিন আগে পাহাড়ের টিলায় (বনবিভাগের সংরক্ষিত জায়গা) সাত শতক জায়গায় পানের বরজ তৈরি করি। ইতোমধ্যে পান বিক্রির উপযোগী হয়েছিল। কিন্তু গভীর রাতে দুর্বৃত্তরা বরজের চারা উপড়ে ফেলে দিয়েছে। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এখন আর সময় নেই পুনরায় বরজ করার, চোখে অন্ধকার দেখছি। একই এলাকার রাব্বানী পাড়ার মুহাম্মদ কালুর পুত্র শাহেদ নামের এক ব্যক্তির সঙ্গে জায়গা নিয়ে বিরোধ চলছিল। বরজ তৈরি করার সময় শাহেদ একাধিকবার বাধা দিয়ে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। তারই জেরে এই নিষ্টুর তান্ডব চালানো হয়েছে বলে দাবি করেন রুহুল কাদের।

ভুক্তভোগীর দাবী, জায়গাটি পৈত্রিক সূত্রে প্রাপ্ত এবং গত ৫০ বছর ধরে তাদের ভোগদখলে রয়েছে। অথচ শাহেদ জায়গাটি তার ক্রয়কৃত বলে দাবি করে জবরদখলের চেষ্টা করছে। ঘটনার পর তিনি স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ ইউনুসকে অবহিত করলে তিনি গ্রাম পুলিশ পাঠান।
স্থানীয়রা বলেন, জায়গা নিয়ে বিরোধ থাকতে পারে, তবে কারও ফসলি জমি ও পানের বরজ নষ্ট করা অন্যায়।

এ বিষয়ে ইউপি সদস্য মুহাম্মদ ইউনুস বলেন, রাতের আঁধারে কে বা কারা বরজ নষ্ট করেছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে জায়গা নিয়ে বিরোধ রয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2