লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

বিশ্ব নদী দিবস উপলক্ষে ‘নদী বাঁচাতে নদীতে আসুন’-এ

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

জেলা প্রতিনিধিঃ শেখ সাদী সুমন, ব্রাহ্মণবাড়িয়া

সকালে বিকালে কভু-নাওয়া হলে পরে, আঁচলে ছাঁকিয়া তারা ছোটো মাছ ধরে, বালি দিয়ে মাজে থালা, ঘটিগুলি মাজে, বধুরা কাপড় কেচে যায় গৃহকাজে’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা- ‘আমাদের ছোট নদী’ কবিতার লাইনের মতো এখন আর নদীতে নাওয়ার  (গোসল) দৃশ্য খুব একটা চোখে পড়ে না। গৃহস্থালির কাজেও নদীতে আসতে দেখা যায় না গৃহবধূকে। নানাভাবেই স্বকীয়তা হারানো নদীর প্রতি যেন মানুষের টান দিন দিন কমছে।

দখল-দূষণে অস্তিত্ব হারাতে বসা সেই নদীতে আসার ডাক দেয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। ‘গণগোসল’ নামে কর্মসূচির মাধ্যমে এ ডাক দেয়া হয়। বিশ্ব নদী দিবস উপলক্ষে শনিবার, ২৭ সেপ্টেম্বর ‘নদী বাঁচাতে নদীতে আসুন’-এ স্লোগানকে সামনে রেখে তরী বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচি উপলক্ষে ভাদুঘর বাজার ঘাটে তিতাস নদে গণগোসলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) রঞ্জন চন্দ্র দে। এসময় তিনি বলেন, ‘নদীকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করেছেন উচ্চ আদালত। রেকর্ড অনুসারে যেখানে নদীর চিহ্ন আছে সেটিতে রক্ষার আদেশ দিয়েছেন। নদী রক্ষায় আমাদেরকে এগিয়ে আসতে হবে। বিষয়টিকে কেন্দ্র করে তরীর এ আয়োজন প্রশংসনীয়।’

তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ বলেন, ‘তিতাস আমাদের প্রাণ। অথচ দখল-দূষণে এর দম বন্ধ হয়ে আসছে। বিশ্ব নদী দিবসকে সামনে রেখে আমরা মানুষকে আবারজ নদীর দিকে ফেরাতে চাই। মানুষ যতো নদী মুখী হবে, নদীতে আসবে নদী ততই প্রাণবন্ত ও  দখল-দূষণ মুক্ত থাকবে।’

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2