লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

মনিরুজ্জামান মিন্টু 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফ হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁপড়ীগঞ্জ এলাকায় রাজা পেপার মিলের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পূর্ব পাশের ফুটপাত থেকে তাকে গ্রেফতার করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় গাইবান্ধা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মোঃ জুয়েল ইসলামের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে অবস্থান নেয়। 

পরে চাঁপড়ীগঞ্জ বাজার দিক থেকে গোবিন্দগঞ্জ বাসস্ট্যান্ডের দিকে হেঁটে আসার সময় সন্দেহভাজন হিসেবে আরিফ হোসেনকে আটক করা হয়।

এসময় উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের বাম পকেট থেকে একটি ছোট নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেট উদ্ধার করা হয়।

প্যাকেটের ভেতরে অ্যামফিটামিনযুক্ত লালচে রঙের ৭০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যার মোট ওজন প্রায় ৭ গ্রাম এবং স্থানীয় বাজারমূল্য প্রায় ২১ হাজার টাকা।
পরে তাকে হাতেনাতে গ্রেফতার করে আলামত জব্দ করা হয়। 
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত আরিফ হোসেন দিনাজপুর জেলার বীরগঞ্জ পৌরসভার সুজালপুর শান্তিবাগ এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত ইয়াবার নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হবে এবং মামলার তদন্ত কার্যক্রম অধিদপ্তর কর্তৃক সম্পন্ন করা হবে।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মুহাম্মদ মোজাম্মেল হক বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2