লোড হচ্ছে...
আজঃ 06 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় পথচারী নিহত, চালক পলাতক।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: পিকআপের ধাক্কায় এক পথচারীর মৃত্যু

মোঃ ওমর ফারুক স্টাফ রিপোর্টার :

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (০২ মে ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট এলাকার চেয়ারম্যান ঘাটা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বার আউলিয়া হাইওয়ে থানার আওতাধীন উক্ত এলাকায় ঢাকা-মুখী লেনে একটি পিকআপ (রেজি: ঢাকা-মেট্টো-ন-১৭-২৩৪০) দ্রুত ও বেপরোয়া গতিতে চলাচলের সময় পথচারী মাসুদ (৩২)-কে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পিকআপের অজ্ঞাতনামা চালক গাড়িটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত পিকআপটি রেকারিং করে থানায় নিয়ে আসে।

উদ্ধার কাজে নেতৃত্বদানকারী এএসআই মোঃ কাইয়ুম মিয়া জানান, “দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। পরবর্তীতে হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।”

বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হক বলেন, “দুর্ঘটনার সঙ্গে জড়িত চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিকভাবে চলছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2